শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

মাধবদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানাধীন  একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডিজিটাল পাঠদানের সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে মেহেরপাড়া ইউনিয়নের ‘ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানিয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরির কারণে প্রতিষ্ঠানটির ৫ লক্ষাধিক টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সাবিকুন্নাহার বলেন, তার স্কুলে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে এবং প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিশুদের পাঠদান করে আসছে। সরকারি এ বিদ্যালয়ে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করা হতো। পাশাপাশি ক্লাসরুম ও প্রধান শিক্ষকের কক্ষে সিলিং ফ্যান ও টেবিল ফ্যান ছিল।

বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান চুরির ঘটনা ঘটেছে। তার ভাষ্য, “চোরেরা স্কুলের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটর, চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা ও ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টা চুরি করে।

প্রতিষ্ঠানের জরুরি কাগজপত্রও তছনছ করে রেখে গেছে তারা।”বিদ্যালয়টি মহাসড়কের পাশে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল। তবে চোরচক্র চুরির পাশাপাশি সেগুলোও খুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার। এ শিক্ষিকা বলছেন, “এ চুরির ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”মাধবদী থানার ওসি কামাল হোসেন বলছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit