বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নেত্রকোণায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত মোল্লা ও তার ভাতিজা সিজান মোল্লা কারাগারে

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসমত আলী মোল্লা ও বারহাট্টা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য সিজান মোল্লা কারাগারে। আজ সোমবার (৬এপ্রিল) সকালে নেত্রকোণার বারহাট্টা আমলী আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোজাহিদ হোসেন জানান – ২০২৪ সালের ৫ আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর ৮ আগস্ট বারহাট্টা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় হাসমত আলী মোল্লা ও তার ভাতিজা সিজান মোল্লা কে অভিযুক্ত করে আসামী করা হয়। কিন্তু ঘটনার সময় বা ঘটনার দিন তারা ঘটনাস্থলে ছিলেন না।

তবুও আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আজ সোমবার সকালের দিকে নেত্রকোণার বারহাট্টা আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে রাষ্ট্রের পক্ষের আইনজীবী বিরোধী করেন। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হক উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসমত আলী মোল্লা ও সিজান মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান – হাসমত আলী মোল্লা হৃদরোগ, ডায়াবেটিস রোগী এবং তার ভাতিজা সিজান মোল্লা কিশোর, মানবিক বিবেচনায় জামিনের প্রত্যাশিত ছিল তাঁরা।

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit