শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৮ এপ্রিল) ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেইজে একটি বিবৃতির মাধ্যমে এ সতর্কতা জানানো হয়।আবেদনকারীদের সব ধরনের দাফতরিক নিয়ম অনুসরণ এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে আমরা সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

১. জালিয়াতি থেকে দূরে থাকুন
কোনো অবস্থাতেই জাল নথি ব্যবহার করবেন না। অনির্ভরযোগ্য বা লাইসেন্সবিহীন দালাল বা এজেন্টের মাধ্যমে আবেদন করবেন না। কোনো অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা সংস্থাকে অর্থ প্রদান করবেন না। এসব কর্মকাণ্ডের ফলে আপনার আবেদন বিলম্বিত হতে পারে, আপনি আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং সীমান্তে প্রবেশে বাধা বা গুরুতর আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। 

২. মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলুন

কোনো দূতাবাস বা মিশনের সঙ্গেই কোনো এজেন্টের সংশ্লিষ্টতা নেই। ভিসা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবিদার কোনো মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করার জন্য আবেদনকারীদের কঠোর পরামর্শ দেয়া হচ্ছে।

৩. নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখুন
সর্বদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া যাচাই করা তথ্য এবং দাফতরিক মাধ্যম বা চ্যানেলের ওপর নির্ভর করুন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের অভিন্ন লক্ষ্য হলো সবার জন্য একটি নিরাপদ, স্বচ্ছ এবং সুষ্ঠু আবেদন প্রক্রিয়া নিশ্চিত করা।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit