বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

ঝড়ে বিধ্বস্ত ঘর, পাশে দাঁড়ালো ছাত্রদল

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এক হতদরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদল। ঝড়ের তাণ্ডবে বসতঘর হারিয়ে চরম দুর্ভোগে শিকার গোবিন্দ দাসের জন্য ঘর পুনর্নির্মাণের টিন সরবরাহ করেছে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জিকড়খলা গ্রামের বাসিন্দা গোবিন্দ দাসের বসতঘর সম্প্রতি ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ের সময় ঘরের টিন ও বেড়া উড়ে গিয়ে পুরো ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। আর্থিক অনটনের কারণে ঘরটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উপায় ছিল না তার। এতে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন এই কৃষক। এমন পরিস্থিতিতে এগিয়ে আসে মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল। সংগঠনটির সদস্য সচিব জাকির হোসেন বাবু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুছ সাদী চৌধুরী অপুর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন সরবরাহ করা হয়। শনিবার বিকেলের দিকে ছাত্রদলের নেতাকর্মীরা গোবিন্দ দাসের বাড়িতে গিয়ে এসব টিন হস্তান্তর করেন।

এসময় ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক জিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত গোবিন্দ দাস বলেন, “ঝড়ে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। পরিবার নিয়ে কোথায় থাকবো, কী করবো বুঝতে পারছিলাম না। ছাত্রদলের ভাইয়েরা পাশে দাঁড়িয়ে আমাকে নতুন করে বাঁচার আশা দেখিয়েছেন।

এখন আবার ঘর তুলতে পারবো।” পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুছ সাদী চৌধুরী অপু বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবই আমাদের লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি।” মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit