বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

নেত্রকোনায় যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপিত

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি : ,নেত্রকোনা নেত্রকোনা দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টেলিভিশন’-এর ১২ বছর পূর্ণ করে এক যুগে পদার্পণ উপলক্ষে নেত্রকোনায় আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘ভালোবাসার এক যুগ’ শীর্ষক এই জন্মদিনের অনুষ্ঠান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইনের সভাপতিত্বে ও সাংবাদিক পল্লব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও জনমানুষের অধিকারের কথা তুলে ধরার মাধ্যমে যমুনা টেলিভিশন গত ১২ বছরে দেশের সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। দেশ ও গণমানুষের কল্যাণে সাহসিকতার সাথে কাজ করার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সহ-সভাপতি জাহিদ হাসান, অ্যাডভোকেট কে আর খান পাঠান সাহের, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, বজলুর রহমান পাঠান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাহ সেন্টু, প্রভাষক জহিরুল ইসলাম এবং সাংবাদিক সঞ্জয় সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হানিফ উল্লাহ্ আকাশ, সাইফুল আরিফ জুয়েল, রহমান জীবন, খলিলুর রহমান শেখ ইকবাল, অধ্যাপক ননী গোপাল সরকার, কবি সজীব লাইন, তানভীর জাহান চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন। এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশ-এর জেলা সভাপতি সৈয়দ সময়, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, এ বি চৌধুরী নাদিম ও ইয়াসিনুর রহমান। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে যমুনা টিভির এক যুগ পূর্তির আনন্দ উদযাপন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit