বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

বার্সার খেলোয়াড়ের লাল কার্ডের সিদ্ধান্ত ‘ভুলভাবে’ পরিবর্তন করা হয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : এপ্রিল মাসের সূচিতে থাকা এই দুই দলের তিনটি ম্যাচের প্রথমটিতেই ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবহারের কারণে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অ্যাটলেটিকো মাদ্রিদ রেফারি বোস্কেতস ফেরারের দেয়া সিদ্ধান্তের সমালোচনা করেছে। তিনি বার্সেলোনার খেলোয়াড় জেরার্ড মার্তিনকে লাল কার্ড দেখিয়েছিলেন, যা পরে ভিএআরে বাতিল করা হয়। ক্লাবটি এই বিষয়ে রেফারিদের টেকনিক্যাল কমিটির (সিটিএ) কাছে ব্যাখ্যাও চায়।

ঘটনায় দেখা যায়, জেরার্ড মার্টিন বল পাস দেওয়ার চেষ্টা করেন এবং বল স্পর্শও করেন, কিন্তু সেই সময় তিনি থিয়াগো আলমাদার গোড়ালিতে পা দিয়ে ফেলেন। রেফারি বোস্কেতস ফেরার এটিকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে লাল কার্ড দেখান। তবে ভিএআর রুমে থাকা মেলেরো লোপেজ এই সিদ্ধান্তে আপত্তি জানান এবং রেফারিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান করেন। এরপর রেফারি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে লাল কার্ডটি হলুদ কার্ডে রূপান্তর করেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্যমতে, সিটিএ তাদের ‘তিয়েম্পো দে রিভিশন’ অনুষ্ঠানে জানায় যে, এই ক্ষেত্রে ভিএআরের হস্তক্ষেপ করা উচিত ছিল না।
কমিটি আরও জোর দিয়ে জানায়, রেফারি বোস্কেতস ফেরারের তার মূল সিদ্ধান্ত, অর্থাৎ লাল কার্ড প্রদর্শনই অটুট রাখা উচিত ছিল।

পর্যালোচনা সভায় সিটিএ ঘটনাটি পুনরায় বিশ্লেষণ করে এবং জানায়, মূল লাল কার্ড দেওয়ার সিদ্ধান্তই সঠিক ছিল, যা পরে ভুলভাবে পরিবর্তন করা হয়েছে। তাদের বক্তব্য ছিল, ‘কে আগে বল স্পর্শ করেছে, তা বিবেচ্য নয়, এটি একটি গুরুতর ফাউল। সঠিক শাস্তি হওয়া উচিত লাল কার্ড।’

কমিটি এই ঘটনাটির সঙ্গে রিয়াল বেতিস বনাম রায়ো ভায়োকানো ম্যাচের একটি ঘটনার তুলনা করে, যেটিতেও লাল কার্ড যথাযথ ছিল বলে তারা নিশ্চিত করে।

সিটিএ আরও জানায়, ‘রেফারির মাঠের সিদ্ধান্ত সঠিক ছিল, তাই ভিএআরের হস্তক্ষেপ করা উচিত ছিল না। ভিএআরের পরামর্শে পুনর্বিবেচনা করার ফলে একটি সঠিক সিদ্ধান্ত ভুলভাবে পরিবর্তিত হয়েছে। রেফারির তার প্রাথমিক সিদ্ধান্তেই অটল থাকা উচিত ছিল।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/বিকাল :৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit