বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

আদমজী ইপিজেডের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ‌ইপিজেডে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ জুলাই) ভোর ৫টায় কারখানাটির গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভোর রাতে ওই কারখানার গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। তবে অগ্নিকাণ্ড সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবো বলে ধারণা করছি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি আপাতত বলা সম্ভব হচ্ছে না।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৬,/সকাল ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit