বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হরমুজ প্রণালির বিকল্পে নতুন বন্দর গড়ার পরিকল্পনা আমিরাতের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা করছে দেশটির বহুজাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে ফুজাইরাহ উপকূলে একটি নতুন বহুমুখী বন্দর এবং বিদ্যমান বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। এ তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার ঝুঁকি মোকাবিলা এবং হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নতুন বন্দর চালু হলে ওমান উপসাগরের মাধ্যমে হরমুজ প্রণালি ব্যবহার ছাড়াই আমিরাতে পণ্য আনা-নেওয়া সম্ভব হবে। পরে সড়কপথে এসব পণ্য দুবাই, আবুধাবি এবং উপসাগরীয় অন্যান্য দেশে পরিবহন করা হবে।

বর্তমানে প্রকল্পের শর্তাবলি নিয়ে আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে প্রকল্পের কাঠামো ও অর্থায়ন এখনো চূড়ান্ত হয়নি।

ডিপি ওয়ার্ল্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নতুন বন্দর দেড় বছরের মধ্যেই নির্মাণ শেষ হতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিকে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর আমিরাতের জেবেল আলি বন্দরের কার্যক্রম ৯০ থেকে ৯৫ শতাংশ কমে যায়। এরপর থেকেই বিকল্প রুট ও অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয় ডিপি ওয়ার্ল্ড।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন বন্দর নির্মাণের অর্থ জেবেল আলি বন্দরের গুরুত্ব কমে যাওয়া নয়। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন স্থাপনাগুলোর সক্ষমতা আরও বাড়ানো হবে।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৬,/সকাল ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit