রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বারবার একই পরিণতি, টানা তিন টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারাল স্পেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবলে ফ্রান্সের জন্য স্পেন যেন বড় মঞ্চের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে। বিশেষ করে সেমিফাইনালে দুই দলের লড়াইয়ে ধারাবাহিকভাবে জয়ের হাসি হাসছে লা রোহা।

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এই জয়ে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর বিরল কীর্তি গড়ল স্প্যানিশরা।

টানা তিন সেমিফাইনালে স্পেনের কাছে ফ্রান্সের হার

• ইউরো ২০২৪ সেমিফাইনাল
স্পেন ২-১ ফ্রান্স

• উয়েফা নেশনস লিগ ২০২৫ সেমিফাইনাল
স্পেন ৫-৪ ফ্রান্স

• বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল
স্পেন ২-০ ফ্রান্স

মাত্র তিন বছরের ব্যবধানে তিনটি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে স্পেন তাদের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছে। দলগত নৈপুণ্য ও কার্যকর ফুটবলে তারা নিজেদের ইউরোপের অন্যতম শক্তিশালী দল হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে।

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেদের জন্য এটি আরেকটি হতাশার অধ্যায়। বড় মঞ্চে স্পেনের বিপক্ষে বারবার থেমে যাওয়ায় নতুন করে নিজেদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখে পড়েছে ফ্রান্স।

এবার স্পেনের লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। ফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৬,/সকাল ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit