বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল সিয়ামের ‘রাক্ষস’

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : গত ৬ এপ্রিল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল সিনেমাটি। দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছে সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’।প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।  পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, দেশের মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে।

সেই ধারাবাহিকতায় এখন এটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছাতে শুরু করেছে। ইতালিতে মুক্তির পর সেখানকার দর্শকদের প্রতিক্রিয়ায় পুরো টিম আশাবাদী। এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। এই দুটি দেশে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘রাক্ষস’। পর্যায়ক্রমে বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে। রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit