শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

এবার এক জিম ইনস্ট্রাকটরের সাথে প্রেমের গুঞ্জন শ্রাবন্তীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : তৃতীয় স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হওয়ার আগেই বন্ধু অভিরূপের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বলে খবর বেরিয়েছিল। সেই সম্পর্ক ভেঙে যেতে না যেতেই শ্রাবন্তীর জীবনে নতুন মানুষের আগমনের গুঞ্জন এখন টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার নতুন প্রেমিক মনের সঙ্গে শরীর ফিট রাখার দায়িত্বও নিয়েছেন। টলিপাড়ার জোর গুঞ্জন, শ্রাবন্তী তার জিম ইনস্ট্রাকটরের প্রেমে পড়েছেন। প্রায়ই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

জানা যায়, শ্রাবন্তীর ফিটনেস কোচ হিসেবে রয়েছেন অরজিৎ ঘোষাল। তার ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা যায়, শ্রাবন্তীর সঙ্গে তোলা ছবি মাঝে মধ্যে পোস্ট করেন তিনি। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা প্রবাহিত হতে পারি, পার্টি করতে পারি। কারণ আমরা অতিমানব।’  

শ্রাবন্তী এখন তার শরীর নিয়ে যথেষ্ট সচেতন। প্রায়ই তাকে তার শরীর চর্চার ভিডিও পোস্ট করতে দেখা যায়। শ্রাবন্তী যে জিমে যান সেখানে টলিউডের একাধিক তারকাও প্রায়ই শরীরচর্চা করেন। যদিও এই নায়িকার ঘনিষ্ঠজনরা নতুন এই সম্পর্ক নিয়ে সন্দিহান! তবে যা রটে তার কিছু তো ঘটে বটেই!

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit