বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের সৌদি-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরমাণু চুক্তি, এরপর কি ঘটবে? দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের

ঐশ্বরিয়াকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করলেন অভিষেক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : ১৬ বছর আগে ১২ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘গুরু’। ছবির পরিচালক ছিলেন মণিরত্নম। সিনেমাটি তখন বক্স অফিসে সাড়া ফেলেছিল। স্মৃতির সরণিতে হেঁটে নেটমাধ্যমের পাতায় একটি ভিডিও শেয়ার করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ভিডিওটি এখন আলোচনায়। খবর হিন্দুস্তান টাইমসের।

‘১৬ বছর পেরোলেও গুরুকান্ত দেশাই এখনও হৃদয়ের কাছাকাছি!’, এই ক্যাপশন লিখে ‘গুরু’ ছবি থেকে নিজের ঝলক শেয়ার করেছেন অভিষেক। নেটিজেনরাও ভিডিওর কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করেছেন। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, আর্য বব্বর, আর মাধবন এবং বিদ্যা বালান৷ 

ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ডট্রাকের দায়িত্বে ছিলেন এ আর রহমান।

২০০৭ সালের ১২ জানুয়ারি কানাডার টরন্টোতে এলগিন থিয়েটারে ছবিটি মুক্তি পেয়েছিল। মুক্তির পর এটি কানাডায় মূলধারার আন্তর্জাতিক প্রিমিয়ারের প্রথম ভারতীয় সিনেমা পরিণত হয়। 

রজার নায়ার প্রোডাকশন কানাডার জন্য স্বত্ব অধিগ্রহণ করে এবং কানাডার টরন্টোতে বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের নিয়ে একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। 

এই ছবির প্রিমিয়ার চলাকালীনই অভিষেক তার রাই-সুন্দরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হোটেলের বারান্দায়! অপরাহ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই ফাঁস করেন এ গল্প। 

সালটা ২০০৭। নিউইয়র্কে নিজেদের ছবি ‘গুরু’র প্রচারে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বয়া। এক রাতে হোটেলের বারান্দায় বসেই অভিষেকের মনে হয়, ঐশ্বরিয়ার সঙ্গেই নিজের জীবনটা কাটিয়ে দিতে চান তিনি। 

অভিষেক ঐশ্বরিয়াকে প্রোপোজ করেছিলেন ছবির সেট থেকে নেওয়া এক আংটি পরিয়ে! হোটেলের বারান্দায় হাঁটু গেড়ে বসে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জুনিয়র বি। 

‘গুরু’-র আংটিতেই আজীবনের জন্য বাঁধা পড়ে গেলেন দু’জনে। অমূল্য সেই আংটি নাকি প্রযোজক-পরিচালকের কাছ থেকে চেয়ে নিজের কাছে রেখে দিয়েছেন অভিষেক! তাই ‘গুরু’ ছবিটা ঐশ্বরিয়া এবং অভিষেকের কাছে বিশেষ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit