শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

তিন দিনে ১০০ কোটি আয় বিজয়ের বারিসুর, পিছিয়ে অজিতের থুনিভু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিসে একই সময়ে মুক্তি পেয়েছে দক্ষিণের দুই জনপ্রিয় তারকার ছবি। ছবি দুটি হলো বিজয়ের ‘বারিসু’ ও অজিত কুমারের ‘থুনিভু’। আয়ে ‍থুনিভুকে ছাড়িয়ে গেছে বারিসু। তিনদিনে ভারত ও ভারতের বাইরে ‘বারিসু’ আয় করেছে ১০৩ কোটি রুপি। তামিলনাড়ুতে আয় করেছে ৪৯ কোটি রুপি। পুরো ভারতে আয় করেছে মোট ৭৮ কোটি রুপি।

বারিসু ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বিজয় ও রাশমিকা মান্দানা। ছবিটি পরিচালনা করেছেন বামসি পইড়িপাল্লি। ছবিতে বড় ব্যবসায়ীর ছেলের চরিত্রে অভিনয় করেছেন বিজয়। বাবার মৃত্যুর পর ব্যবসায়িক দায়িত্ব নিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ে বিজয়। তার সেই চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে ছবির গল্প।

অন্যদিকে, বক্স অফিসে অজিতের ‌‘থুনিভু’ তিন দিনে আয় করেছে ৯৩ কোটি রুপি। এইচ বিনোথের পরিচালনায় ছবিটিকে ব্যাংক ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন অজিত। একদল লোক চেন্নাইয়ের একটি ব্যাংকে ডাকাতি করতে গিয়ে জানতে পারে এরইমধ্যে ব্যাংক অন্য ডাকাতের কবলে পড়েছে। কেন ব্যাংক ডাকাতি হয় সেটি নিয়েই এগিয়েছে ছবির কাহিনী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit