মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মা হবার আশা পুরন হলোনা গৃহবধু কনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মা হবার আশা পুরন হলোনা যশোরের মনিরামপুরে গৃহবধু শিরিনা আক্তার কনার। দুইমাসের অন্তসত্তা কনা শুক্রবার সকালে স্বামীর সাথে মোটরসাইকেলে করে ডাক্তারের কাছে যাচ্ছিলেন চেকআপের জন্য। কিন্তু বিধিবাম। পথিমধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কনার মৃত্যু হয়। আহত হয় স্বামী। নিহত শিরিনা আক্তার কনা(২১) মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের ব্যবসায়ী রুহুল কুদ্দুসের স্ত্রী। পুলিশ কনার মরদেহ উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত সম্পন্ন করান। গতকাল রাত আটটার দিকে কনার পিতার বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। কনার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাযায়, উপজেলার মদনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুস সালামের মেয়ে শিরিনা আক্তার কনার বিয়ে হয় প্রায় চার বছর আগে তাজপুর গ্রামের ব্যবসায়ী রুহুল কুদ্দুসের সাথে।

বিয়ের পর কনা দুইমাস আগে অন্তসত্তা হন। নিহত গৃহবধুর চাচাতভাই মদনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল কুদ্দুস শুক্রবার সকালের দিকে বাড়ি থেকে মোটরসাইকলে করে তার অন্তসত্তা স্ত্রীকে নিয়ে ঝিকরগাছা পৌরশহরে চিকিৎসকের কাছে চেকআপের উদ্দেশ্যে রওনা হয়।পথিমধ্যে সকাল ১১ টারদিকে তাজপুর বাজার পার হবার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে তারা পড়ে যায়। এসময় ট্রাকের পেছনের চাকায় তারা পিষ্ট হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে কনার মৃত্যু হয়।

তবে চিকিৎসার পর কনার স্বামীর অবস্থা উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। পুলিশ কনার মরদেহ উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত সম্পন্ন করান। গতকাল রাত আটটার দিকে কনার পিতার বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ দিকে পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি। মনিরামপুর থানার অফিনার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit