শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

হাসপাতাল শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা শাখার সম্মেলন সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাসপাতাল শ্রমিক থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন গত ১৩ জানুয়ারি শুক্রবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।হাসপাতাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আল মোমীন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, অফিস ও ট্রেড বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া।

সম্মেলনে আল মুবিন কে সভাপতি, আব্দুস সাত্তার কে সহ সভাপতি এবং সদরুজ্জামাকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সনের হাসপাতাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়।সম্মেলনে অসংখ্য হাসপাতাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোহেল আহমদ বলেন, শ্রমিকদের নায্য দাবি আদায় ও অধিকার বাস্তবায়নে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু দুনিয়ার কাজে ব্যাস্ত থাকলে চলবেনা। আখেরাতের কল্যাণে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করতে হবে। তিনি বলেন, মানুষের সেবা করা ইবাদতের সামিল। তাই সেবার মনমানসিকতা নিয়ে রোগীদের কল্যাণে কাজ করতে হবে। তিনি সমৃদ্ধ ও সুখী দেশ গড়তে এবং আখেরাতের কল্যাণ ও ইসলামের খেদমতে সবাইকে কাজ করার আহবান জানান।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit