শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের সঙ্গে মেয়র প্রার্থীর সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : ফিলাডেলফিয়া সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন কমিউনিটির হিতৈষী এবং বর্তমানে শহরের জনপ্রিয় কাউন্সিল উইমেন হেলেন জিম। বছরের শুরুতেই বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন তিনি। এ সময় তার সমর্থনে তহবিল সংগ্রহ করেন বাংলাদেশিরা। 

‘ফ্রেন্ডস অব হেলেন জিম’  ব্যানারে নির্বাচনী মতবিনিময় সভায় পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন এবং সমর্থন ব্যক্ত করেন। এ সময় আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. ওয়াল্টার সোউ, অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অ্যধাপক ডা. জিয়াউদ্দীন আহমেদ, আলী জাকের ও মেয়র প্রার্থী হেলেন জিম বক্তব্য দেন।

হেলেন জিম বলেন, ‘এটি আমার প্রথম নির্বাচনী তহবিল সংগ্রহ। বাংলাদেশি কমিউনিটি যেভাবে আমাকে উৎসাহ ও সমর্থন করছেন তাতে আমি উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশি কমিউনিটি ছোট কিন্তু খুবই শক্তিশালী।’ এরপর তিনি কমিউনিটির সদস্যদের সামনে তার নির্বাচনী এজেন্ডা তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ডা. জিয়াউদ্দীন আহমেদ অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিগগিরই বাংলাদেশি কমিউনিটি থেকে হেলেন জিমের সমর্থনে আরও বড় ধরনের নির্বাচনী সভা ও তহবিল সংগ্রহ করা হবে। পরে সবাই নৈশভোজে যোগ দেন। প্রসঙ্গত মেয়র প্রার্থী হেলেন জিম দীর্ঘদিন ধরে ফিলাডেলফিয়া শহরের উন্নয়ন, শিক্ষার মান বাড়ানো, অভিবাসীদের নানা সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit