বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা

চৌগাছায় দুই পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে জরিমানা

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দুই পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহসপতিবার (১২ জানুয়ারি) শহরের চৌগাছা কামিল মাদরাসা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এই জরিমানা আদায় করেন।

এ সময় ড্রাগ লাইসেন্স ছাড়া গবাদিপশু ও হাস-মুরগীর ওষুধ বিক্রির অভিযোগে কৃষ্ণ পোল্ট্রি ফিডের সত্বাধিকারীর কাছ থেকে ২০ হাজার এবং লাইসেন্স ছাড়া গবাদিপশু ও হাস-মুরগীর খাবার বিক্রির অভিযোগে আরমান পোল্ট্রি ফিডের সত্বাধিকারীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ছাড়াও চৌগাছা থানার উপ-পরিদর্শক বিপ্লব সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২০১০ সালের পশুখাদ্য আইনের ২এর (৪) ধারায় ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit