শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

‘শকুন্তলম’-এর ট্রেলার দেখে মঞ্চেই কাঁদলেন সামান্থা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। পুষ্পা সিনেমার ‘সামি সামি’ গানের পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ, এরপর বিরল রোগের খবর নিয়ে শিরোনামেই ছিলেন সামান্থা। মায়োসাইটিস নামের এক জটিল রোগে আক্রান্ত তিনি। গত অক্টোবরে সামান্থা নিজেই এ রোগ সম্পর্কে সবাইকে জানান। অসুস্থতার জন্য অভিনয় থেকে দূরে থাকলেও সামান্থা অভিনীত সিনেমা ‘শকুন্তলম’ এখন মুক্তির অপেক্ষায়।

এরই মধ্যে চলে এসেছে গুনাশেখর পরিচালিত ‘শকুন্তলম’ সিনেমার ট্রেইলার। সোমবার (৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা। ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে দেখা গেল সামান্থার চোখে পানি। এক দিকে বড় পর্দায় চলছে ছবির ট্রেলার। অন্য দিকে, মঞ্চে বসে চোখের পানি মুছছেন তিনি।

কিন্তু কী এমন কারণ, যার জন্য ট্রেইলার মুক্তির মঞ্চে চোখের পানি ফেলতে হলো সামান্থাকে? প্রশ্ন করতে সামান্থার উত্তর, জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছি। জীবনে যা-ই হোক, সিনেমার প্রতি আমার ভালবাসা সবসময় অটুট। একমাত্র সিনেমাই সেই ভালবাসা একশো গুণ করে ফিরিয়ে দেয়।

তবে ‘শকুন্তলম’ সিনেমার ট্রেলার প্রকাশ হতেই লুফে নিয়েছেন ভক্তরা। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে নজর কেড়েছেন সামান্থা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভিডিওতে দেখা যায়, গহীন বনে একঝাঁক প্রজাপতির মাঝে তিনি। পরনে সাদা রঙের পোশাক। মাথায় তাজা ফুলের টিকলি। কাঁখে কলসি, দুই বাহুতেও শোভা পাচ্ছে তাজা ফুলের বাজু।

সামান্থাকে সর্বশেষ ‘যশোদা’ চলচ্চিত্রে দেখা গেছে। নিজের রোমান্টিক ইমেজ ভেঙে অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এর আগে ২০২১ সালে ‘দ্য ফেমিলি ম্যান ২’তে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন তিনি। ২০২২ সালের শেষের দিকে শারীরিক অসুস্থতার কারণে সব ধরনের শুটিং থেকে সাময়িক বিদায় নিয়েছিলেন সামান্থা। কিছুদিন আগে দক্ষিণ কোরিয়া গিয়ে চিকিৎসা করিয়ে এসেছেন অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit