শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মডেল পিয়াসার বিচার শুরুর আদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার এ মামলায় পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করে দেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিপুল দেবনাথ জানান, জামিনে থাকা পিয়াসা এদিন আদালতে উপস্থিত ছিলেন। বিচারক অভিযোগ পড়ে শোনানোর পর তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে সুষ্ঠু বিচার দাবি করেন।

এ মামলা থেকে অব্যাহতিও চেয়েছিলেন পিয়াসা। শুনানি শেষে বিচারক সেটি খারিজ করে তার বিচার শুরুর আদেশ দেন। 

২০২১ সালের ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। একই রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মডেল মৌকে গ্রেফতার করা হয়। 

তখন গোয়েন্দা পুলিশ বলেছিল, পিয়াসা ও মৌ বাড়িতে ‘পার্টি’ করে বিভিন্নজনকে আমন্ত্রণ জানাতেন, সেই ছবি তুলে রেখে পরে তাদের ‘ব্ল্যাকমেইল’ করতেন।

গুলশান থানায় করা মামলায় পিয়াসাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ডে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ইয়াবা জব্দ করা হয়। ওই ঘটনায় পিয়াসা ও তার সহযোগী শারফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় আরেকটি মামলা করা হয়।

সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান থানার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit