রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সানিয়ার সঙ্গে শোয়েব

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রীড়া জগতে ‘মোস্ট আইকনিক’ দম্পতি শোয়েব মালিক ও সানিয়া মির্জা। শোয়েব পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার। অন্যদিকে সানিয়া ভারতীয় টেনিসের সবচেয়ে বড় নাম। তবে বেশ কিছুদিন ধরেই এই জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। যদিও প্রকাশ্যে শোয়েব বা সানিয়ার কেউ এ বিষয়ে কিছু বলছেন না। ফলে তাদের জুটি নিয়ে জল্পনার শেষ নেই। আর এর মধ্যেই নতুন ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়ে দিলেন শোয়েব।

গত ৯ জানুয়ারি ছিল বলিউডের পরিচালক এবং কোরিয়াগ্রাফার ফারাহ খানের জন্মদিন। ইনস্টাগ্রামে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। তবে ফারাহর সঙ্গে শোয়েব একা নন, দেখা যাচ্ছে সানিয়াকেও। শোয়েব এখন বিপিএল খেলতে বাংলাদেশে। ছবিটি কবে, কোথায় তোলা তা অবশ্য বলা নেই। তবে ছবিতে শোয়েবের গালে দাড়ি নেই, যা দেখে ভক্তরা মনে করছেন, সেটি বেশ পুরোনো।

ফারাহর সঙ্গে তার একার ছবি ছিল না বলেই কি স্ত্রীর সঙ্গে ছবি দিলেন শোয়েব? পুরোনো হোক বা নতুন, শোয়েব বা সানিয়ার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টই এখন জল্পনার বিষয়। এই ছবিটিও তার ব্যতিক্রম নয়। এক ভক্ত ওই ছবির নিচে লিখেছেন, ‘আপনাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে দেখে ভালো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘কেন আপনাদের বিচ্ছেদ নিয়ে এত জল্পনা, দয়া করে তাড়াতাড়ি সত্যি খবরটা জানান।’

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit