শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলেন যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম বড় অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব ২০২২ ঘোষণা করা হয়েছে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আয়োজন থেকে বিজয়ীদের নাম  ঘোষণা হয়। 

এবারে গোল্ডেল গ্লোবে সেরা ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্টিভেন স্পিলবার্গের দ্য ফ্যাবেলম্যান্স। সেরা অভিনেত্রী ও অভিনেতার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কেট ব্ল্যাঞ্চেট ও অস্টিন বাটলার।

বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এর মাধ্যমে স্বীকৃতি জানানো হয় গেল বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে।

২০২২ সালে ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছে দ্য ফেবেলম্যানস সিনেমাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বেড়ে উঠা স্যামি ফেবেলম্যান নামের এক তরুণের চলচ্চিত্র নির্মাতা হবার কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। 

মিউজিক্যাল কমেডি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র হয়েছে দ্য বনশিজ অব ইনশারিন। দু’ জন ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্কের ভাঙ্গন নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়।

ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর স্থান নিয়েছেন কেট ব্ল্যাঞ্চেট। আর, মিউজিক্যাল কমেডি ক্যাটাগরিতে সেরা হয়েছেন মিশেল ইয়োহ। 

ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র অভিনেতা অস্টিন বাটলার। মিউজিক্যাল কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেতা হয়েছেন কলিন ফারেল।

দ্য ফেবেলম্যানসের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন স্টিফেন স্পিলবার্গ। আর, সেরা চিত্রনাট্যকার হয়েছেন মার্টিন ম্যাকডোনাট।

চলচ্চিত্রের সেরা গানের পুরস্কার জিতেছে ভারতের আরআরআর সিনেমার নাটু নাটু। তেলেগু ভাষায় গানটি কম্পোজ করেছেন প্রবীন সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি। কণ্ঠে তুলেছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit