মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

আগামী সপ্তাহে বৃষ্টির আশঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা আছে। ফলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে দেশের ওপর দিয়ে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা এবং চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ কালের কণ্ঠকে বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত বেশ শীত থাকবে। কখনো শৈত্যপ্রবাহ আবার কখনো তীব্র শীত থাকতে পারে। চলতি মাসের ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ফলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৮ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশব্যাপী কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গতকাল চুয়াডাঙ্গা ও যশোর জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে চুয়াডাঙ্গায় এখনো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাজশাহী ও রংপুরের ১৬ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বহমান ছিল।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit