মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

রাঙামাটিতে বিস্ফোরণে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু; মায়ের অবস্থা আশঙ্কাজনক

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় রবিবার (৮ জানুয়ারী) সন্ধা ৬.৩০ মিনিটে আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছে। নিহত দুইজনের নাম মোঃ ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মোঃ রিফাত (০৭)। এছাড়া এঘটনায় ওই পরিবারের গৃহবধু মোছাঃ সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। তারা সকলেই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দুইজন সদস্য নিহত হয়েছে এবং বাড়ির গৃহবধু একজন সদস্য গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন।তিনি জানান, ঠিক কেন বা কিসের মাধ্যম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

এবিষয়ে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনির অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। এবং ওখান থেকে লোহা ভেবে কুড়িয়ে এনেছিলে। যেগুলো আজকে বিস্তোরিত হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় দুইজন বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার পূর্বের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit