শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বোমা আতঙ্কে জাপানে বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বোমার হুমকির পর মধ্য জাপানের একটি বিমানবন্দরে শনিবার সকালে স্বল্পমূল্যের ক্যারিয়ার জেটস্টার জাপান কোম্পানি পরিচালিত একটি অভ্যন্তরীণ ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইট অপারেটর জানিয়েছে, টোকিওর কাছে নারিতা বিমানবন্দর থেকে ফুকুওকার উদ্দেশে যাত্রা করা ওই বিমানটিতে ১৩৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিল।

পুলিশ ও বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে বিমানটি আইচি প্রিফেকচারের চুবু সেন্ট্রাইর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এতে বলা হয়, জরুরি অবতরণের পর বিমান থেকে বেরিয়ে আসার সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বোমা আতঙ্ক নিয়ে তদন্তকারীদের সূত্রে এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে একটি আন্তর্জাতিক ফোন কল আসে। যেখানে এক ব্যক্তির কণ্ঠস্বর দাবি করে যে, তিনি বিমানে বোমা রেখেছেন। কিন্তু স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত কোনো বিস্ফোরক বা অন্যান্য সন্দেহজনক আইটেম পাওয়া যায়নি। সূত্র : সিএনএন ও দ্য গার্ডিয়ান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit