বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ইউক্রেনে সাঁজোয়া যান পাঠাবে যুক্তরাষ্ট্র ও জার্মানি: ওয়াশিংটন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বৃহস্পতিবার ইউক্রেনে শক্তিশালী সশস্ত্র পদাতিক যুদ্ধ যান পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। এটিকে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে পশ্চিমা সামরিক সমর্থনের একটি নতুন ধাপ হিসেবে চিহ্নিত করা হয়।

রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে সাহায্য করার জন্য ইউক্রেনে একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ক্ষেত্রে জার্মানিও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করবে।

এ দুই নেতা বলেন, ‘যুক্তরাষ্ট্র  ব্র্যাডলিস সাঁজোয়া যান সরবরাহ করবে যা সাধারণত ২৫ মিমি অটোকানন, একটি ৭.৬২ মিমি মেশিনগান এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল দিয়ে সজ্জিত হয় এবং জার্মানি মার্ডার সাঁজোয়া যান পাঠাবে। আবার এক্ষেত্রে উভয় দেশ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেয়।’

এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাইডেন ও শলৎস ‘রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ও ইউক্রেনের জনগণের প্রতি তাদের অটুট সংহতি পুনর্ব্যক্ত করেছেন।’

এর পরপরই মন্ত্রিসভার বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন, তিনি ‘ইউক্রেনের জন্য সমর্থন বাড়াতে’ শলৎস সাথে একমত হয়েছেন।

বাইডেন বলেন, ‘এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ একটি জটিল পর্যায়ে রয়েছে। রুশ আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের নাগরিকদের সাহায্য করার ক্ষেত্রে আমরা যথাসাধ্য সবকিছু করছি।’

এদিকে পেন্টগন এবং স্টেট ডিপার্টমেন্ট বলেছে, সাঁজোয়া যানগুলো আগামী দিনে ঘোষিত সামরিক সহায়তার একটি বৃহত্তর প্যাকেজের অংশ হবে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit