রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি।

যে কারণে তেহরানে ফরাসি গবেষণা প্রতিষ্ঠান বন্ধ করে দিল ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেসক : ফ্রান্সের একটি ম্যাগাজিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের অবমাননা করায় তেহরান-ভিত্তিক একটি ফরাসি গবেষণা প্রতিষ্ঠান বন্ধ করে দিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানে ফরাসি দূতাবাসের তত্ত্বাবধানে ইরানি ঐতিহ্য নিয়ে গবেষণা করতে এর আগে ‘দি ইনিস্টিটিউট ফ্রান্সোইস দি রিচেরচে’ নামক ওই প্রতিষ্ঠানটি চালানোর অনুমতি দিয়েছিল তেহরান।

ফ্রান্সের শারলি এবদো পত্রিকা গত বুধবার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একাধিক অবমাননাকর কার্টুন প্রকাশ করে। গতমাসে পত্রিকাটি এক ঘোষণায় বিশ্বের সকল কার্টুনিস্টের কাছ থেকে ইরানের সর্বোচ্চ নেতার ব্যাঙ্গাত্মক কার্টুন আহ্বান করেছিল। ওই প্রতিযোগিতায় সংগৃহীত কার্টুনগুলো থেকে বাছাই করা কিছু কার্টুন বুধবার প্রকাশ করে বিতর্কিত ফরাসি পত্রিকাটি।

কঠোরতম ভাষায় ফরাসি পত্রিকার এ অবমাননাকর পদক্ষেপের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুখ্যাত পত্রিকাটি স্বীকৃত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করার পাশাপাশি ইরানি জনগণের অনুভূতি ও জাতীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তেহরানে ফরাসি প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই অবমাননার বিরুদ্ধে ‘প্রথম পদক্ষেপ’  নেওয়া হলো বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

এর আগে বুধবার তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে শার্লি এবদো পত্রিকার অবমাননাকর আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়। সূত্র: প্রেসটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit