মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর জানিয়েছেন, দূর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিনজনই রাঙামাটি জেলার বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহত স্বাগত চাকমা বরকল উপজেলার হরিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাগলকছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা উদঙ্গমনি চাকমা এবং মা চঞ্চলা চাকমা। অপর আহত শান্ত চাকমার বাড়ি আইমাছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিয়াম পাড়ায়। তাঁর বাবা রিটেন চাকমা এবং মা মলিনা চাকমা। দুর্ঘটনার পর আহত দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit