বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

মাদারীপুরে পাওনা টাকা চাওয়ায় বাড়িঘরে হামলা-ভাংচুর

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রঘুরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে ও পাওনা টাকা চাইতে গেলে বসত বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট এবং নারীকে লজ্জাশীলতা হানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে।শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাএী আনুমানিক সাড়ে ৭ টার সময় রঘুরামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাএী আনুমানিক সাড়ে ৭ টার সময় রঘুরামপুর এলাকায় মতাহার আলীর ছেলে ফরহাদ হোসেনের বসত বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে ও পাওনা টাকা চাইতে গেলে দা, লোহার রড ও লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা ও ভাঙচুরের তান্ডব চালায়।

এ সময় ফরহাদের বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং এলোপাতারি পিটিয়ে নীলা-ফুলা জখম করে এবং বসতঘড়ে প্রবেশ করিয়া ওয়ার্ডড্রপের ড্রয়ার ভাঙ্গিয়া ড্রয়ারে থাকা নগদ ২ লহ্ম টাকা নিয়া যায় এবং হাতে থাকা পনের হাজার টাকার একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায়।এ সময় ফরহাদের স্ত্রী সুরাইয়া বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে অভিযুক্ত রাসেল সলাকার ও হাবি সলাকার তার পরনের কাপর চোপড় টানিয়া ছিড়িয়া বিভসরো করিয়া লজ্জাশীলতার হানি ঘটাইয়া গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন নিয়ে যায় যাহার মূল্যে ৮৫ হাজার টাকা এবং হাতে থাকা ২ ভরি ওজনের দুইটি স্বর্নের রুলি নিয়ে যায় যাহার মূল্যে ১ লহ্ম ৭০ হাজার টাকা ।

অনাধিকার তাদের বাড়িতে প্রবেশ করে বসত ঘড়ের দরজা,জানালা,বেড়া কোপাইয়া ভাংচুর করে ১ লহ্ম টাকার ক্ষতি সাধন করেন । তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা চলে যায় ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় আহত ফরহাদকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ফরহাদ মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের পাওয়া যায়নি।মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit