রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে শাহ্ মাখদুম গোরস্থানের পাল্টা পাল্টি কমিটি ঘোষনার প্রতিবাদে সাংবাদ সম্মেলন দেবীগঞ্জে মোবাইল ফোনের অপব্যবহার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নড়িয়ায় বিদেশী রিভলবার ও কার্তুজসহ আটক ১ অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকা ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

‘২০২২ সালে কর্মক্ষেত্রে ৯৬৭ শ্রমিকের প্রাণহানি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্কনিউজঃ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে কর্মস্থলে ৯৬৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে নারী ২৪ জন এবং পুরুষ ৯৪৩ জন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে বাংলাদেশ ওশি (অক্যুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট) ফাউন্ডেশন।

প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে কর্মস্থলে হতাহত হয়েছেন ১ হাজার ১৯৫ জন শ্রমিক। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৯৬৭ জন এবং আহত হয়েছেন ২২৮ জন। ২০২১ সালে কর্মক্ষেত্রে হতাহতের এই সংখ্যা ছিল ১ হাজার ৮৯ জন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে হতাহত বেড়েছে ১০৬ জন।

২০২২ সালে হতাহতদের মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে মারা গেছেন ১৫২ জন এবং আহত হয়েছেন ৯৪ জন। আর অপ্রাতিষ্ঠানিক খাতে ৮১৫ জনের মৃত্যু এবং আহত হয়েছেন ১৩৪ জন।

যে ৯৬৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক মারা যান পরিবহন খাতে। বছরজুড়ে এই খাতে মোট হতাহতের সংখ্যা ৪৭৬ জন, যার মধ্যে ৪২৫ জন নিহত আর ৫১ জন আহত হয়েছেন। যা মোট হতাহতের ৪০ শতাংশ।

ওশি ফাউন্ডেশনের পরিচালক (এডমিন) আলম হোসাইনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়ক এমএম কবীর মামুন।

কিউএনবি/ বিপুল/ ৩০.১২.২০২২/ সন্ধ্যা ৬.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit