সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

‘মানুষের বেশি কষ্ট হলে মেট্রোরেলের ভাড়া পর্যালোচনা হবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীবাসীর বহুল আকাঙ্ক্ষার বাহন মেট্রোরেল আজ (বুধবার) উদ্বোধন করা হয়েছে। রাজধানীর প্রথমপর্যায়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত এটি আজ আনুষ্ঠানিক চালু হলো। এ পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগারগাঁও মেট্রোরেল স্টেশনে যাওয়ার পর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মেট্রোরেলের ভাড়া নিয়ে যদি মানুষের বেশি কষ্ট হয়, তাহলে সেটি পর্যালোচনা করা হবে।

উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। আর মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে সর্বোচ্চ ১০০ টাকা।

আগারগাঁও মেট্রোরেল স্টেশনে যাওয়ার পর কৃষিমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে- অনেকে বলছেন ভাড়া একটু বেশি হয়েছে, সেটি পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কিনা? 

জবাবে মন্ত্রী বলেন, ‘এটি শুরু হলো, দেখা যাক। এটি তো জনগণের সরকার। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে আমরা প্রতিধ্বনিত করি, বাস্তবায়ন করি। যদি মানুষের বেশি কষ্ট হয়, তাহলে নিশ্চয়ই পর্যালোচনা করব এবং এটিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। অবশ্যই চিন্তা করা যাবে।’

পদ্মা সেতুর পর মেট্রোরেলকে আরেক মাইলফলক হিসেবে মন্তব্য করে রাজ্জাক বলেন, মেট্রোরেল মাত্র শুরু হলো। সারা জাতিকে আশান্বিত করল। ভবিষ্যতে এ রকম মেট্রোরেল সারা ঢাকা শহর ছড়িয়ে যাবে এবং পরিবহণের যে সমস্যা, তা অনেক কমে আসবে। ঢাকা হবে গর্বের ও অহংকারের একটি শহর।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit