বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

পাঁচ মাসে রাজস্ব আয় বেড়েছে ১৩ দশমিক ০৬ শতাংশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : চলতি ২০২২-২৩ করবর্ষের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১ লাখ ১৫ হাজার ৬২০ কোটি ৭৭ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ০৬ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকা।এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-পাঁচ মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৩৮ হাজার ৬০ কোটি টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৪৪ হাজার ১৮৩ কোটি ৮৩ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৩৩ হাজার ৩৭৬ কোটি ৯৪ লাখ টাকা। তবে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় কিছুটা পিছিয়ে আছে। পাঁচ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৩৪ কোটি টাকা।

এনবিআরের তথ্যমতে, গত ২০২১-২২ করবর্ষের প্রথম পাঁচ মাসে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩৩ হাজার ৮১৯ কোটি ৬ লাখ টাকা, যা চলতি করবর্ষের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬০ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ১২ দশমিক ৫৪ শতাংশ। 

আলোচ্য সময়ে আয়কর আহরণ বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। গত করবর্ষের পাঁচ মাসে এ খাত থেকে রাজস্ব আয় ছিল ৩০ হাজার ৪১৫ কোটি ১২ লাখ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৭৬ কোটি ৯৪ লাখ টাকা। শুল্ক ও আয়করের মত মূসক রাজস্ব আয়েও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে ১৬ দশমিক ১৮ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। গত করবর্ষের পাঁচ মাসে মূসক রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩৮ হাজার ৩০ কোটি ৬৪ লাখ টাকা। এবার সেটা বেড়ে হয়েছে ৪৪ হাজার ১৮৩ কোটি ৮৩ লাখ টাকা।

উল্লেখ্য, চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit