রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদ্যাপন

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও শিশুদের উপহার দেয়া সহ নানা আয়াজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৫টি চার্চে উদ্যাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম রিভার ভিউ স্কুল মোড়ে কুড়িগ্রাম ঈশায়ী ফেলোশিপ চার্চে আয়োজিত অনুষ্ঠানে বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান অ্যাপোজেল মিসেস লায়লা সরকার, পাস্টর শিমিয়ন সরকার, ইভানজেলিস্ট ইমরান সরকার, রোমান ইমতিয়াজ, সিনথিয়া সাবরীন, সালাউদ্দিন বিশ্বাস, সঞ্চিতা নন্দী, লুইস বিশ্বাস প্রমূখ ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন-এরিক নন্দি।

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit