সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে নিম্নমানের ভেজাল মরিচ ভাঙানোর দায়ে জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের ও ভেজাল মরিচ ভাঙানোর অপরাধে দুই দোকানীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

অভিযান সূত্রে জানা যায়, নিম্নমানের মরিচ মিশিয়ে মেশিনে মরিচ ভাঙানো ও ভেজালের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন হাফিজুর রহমান ও ভূবন দেবনাথ। তাদের মধ্যে হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা এবং ভূবন দেবনাথকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও ভেজাল মরিচ ভেঙে বাজারজাত এবং দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমতি ও বৈধ কাগজপত্রও না থাকায় তাদের এ জরিমানা আদায় করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, জনস্বার্থে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৬,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit