মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশী জিয়া খাল পূণঃখননের শুভ উদ্বোধন করবেন

 মনিরুল ইসলাম মনি, শার্শা প্রতিনিধি,
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)প্রতিনিধি : বিদ্যুৎ, জ্বালাান ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলাশীতে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয় । এর মাধ্যমে প্রায়ত বিএনপি’র স্থায়ী কমিটির সন্মানীত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। বিগত ১৭ বছরে যশোরসহ শার্শার যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল তা আবার শুরু হবে।আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃত যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়া খাল পূণঃখনন উদ্বোধনীস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন ১৯৭৬ সালের ১ নভেম্বর সেচ্ছাশ্রমের ভিত্তিতে পিতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী জিয়া খাল পূণঃখনন জন্য আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলাশীতে আসবেন। যেটা শার্শা তথা উলাশীবাসীর জন্য বড় আনন্দের ও সু সংবাদ। বিদ্যুৎ, জ্বালাান ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন ঐ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে সরাসরি শার্শার উলাশীতে আসবেন এবং উলাশী জিয়া খাল পূণঃখননের শুভ উদ্বোধন করবেন।

শনিবার বেলা ১২টার সময় উলাশী জিয়া খাল এলাকা পরিদর্শনের সময় বিদ্যুৎ, জ্বালাান ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর সাথে ছিলেন এস এস এফ’র উদ্ধর্তন কর্মকর্তাসহ যশোর জেলা প্রশাসক আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলাপরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, যশোর নাভারন ক সার্কেল এর সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নূরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি ইদ্রিস মালেক, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন সহ বিএনপি ’র শতশত নেতা কর্মি ও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৬,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit