শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতির কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে তার আসন্ন সফর স্থগিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। বৈরুতে অবস্থান করে সরকারি কার্যক্রম তদারকি করার প্রয়োজনীয়তা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সালাম বলেন, দেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে আমি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে বৈরুতে থেকে সরকারের কাজ পরিচালনা করতে পারি।

এর আগে শুক্রবার লেবানন সরকারের একটি সূত্র সিএনএনকে জানিয়েছিল যে, ইসরায়েল লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত দেওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যেই নওয়াফ সালামের ওয়াশিংটন যাওয়ার কথা ছিল। তবে এই সফর এমন একসময়ে পেছানো হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা দুই সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো টিকে আছে 

যদিও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি বর্তমানে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৬,/রাত ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit