মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় বিচারের দাবীতে ‌র‍্যালী ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: “২১ বছর পার হলো, খুনী মালিকের কি হলো” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার আশুলিয়া ২০০৫ সালে ধসে পড়া একটি গার্মেন্টস এর ৬৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দোষী মালিকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে একটি র‍্যালী নিয়ে পরে আরএস টাওয়ারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

এসময় শ্রমিক ফেডারেশন এর নেতারা বলেন, ২০০৫ সালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত স্পেকট্রাম সোয়েটার লিমিটেড কারখানা ধসে পড়ে ৬৪ জন নিরীহ শ্রমিক মারা যায়। এ ঘটনায় এক অদৃশ্য কারণে কারখানার মালিকের আজও পর্যন্ত কোন বিচার হয়নি। তাই আমরা তার উপযুক্ত বিচারের দাবীতে এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা অরেবিন্দু বেপারী বিন্দু, নাজমুল ইসলাম ও জুলহাস ভূঁইয়া অপূর্ব সহ শ্রমিকরা। 

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৬,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit