বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

তিন ম্যাচে ২২ রানের পর স্যামসনের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের হয়ে অবশেষে নিজেকে খুঁজে পেলেন সাঞ্জু স্যামসন। চেপুক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তিনি ৫২ বলে নিজের চতুর্থ ও পাঁচ বছর পর প্রথম আইপিএল সেঞ্চুরি করলেন।

রাজস্থান রয়্যালস থেকে চেন্নাইয়ে আসার পর এটাই স্যামসনের প্রথম বড় ইনিংস। এই বছরের আইপিএলের প্রথম সেঞ্চুরিও এটি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন স্যামসন। টানা তিন হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু আইপিএলে এসে খেই হারান। প্রথম তিন ম্যাচে মাত্র ৬, ৭ ও ৯ রান করেন।
এদিন ছন্দে ফিরলেন স্যামসন। কেরালা উইকেটকিপার ব্যাটারের ইনিংসে ছিল ১৪ বাউন্ডারি ও ৩ ছয়। ২৬ বলে করে ফেলেন ফিফটি। ৫৬ বল খেলে দলকে ২১২ রানের সংগ্রহ এনে দিতে বড় অবদান রাখেন তিনি।
চেন্নাইয়ের হয়ে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন স্যামসন, যেখানে ১২৭ রান করে সবার উপরে আছেন মুরালি বিজয়। আর লোকেশ রাহুলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে শতক করলেন স্যামসন– দিল্লি, রাজস্থানের পর চেন্নাইয়ে।
পেসারদের বিরুদ্ধে এদিন সাবলীল ব্যাটিং করেন স্যামসন। ৩৯ বলে করেন ৮৪ রান। আর স্পিনে বেশ সতর্ক ছিলেন। তবুও ১৭ বলে ৩১ রান করেছেন ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit