শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে আবারও মিলল বিরল প্রজাতির ইরাবতী ডলফিনের মরদেহ। এটি লম্বায় প্রায় আট ফুট। 

শনিবার সন্ধ্যায় জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকের সৈকতে জোয়ারের সময় ভেসে আসে ডলফিনটি। খবর পেয়ে বন বিভাগ ও ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এসে উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, ডলফিনটির বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে।

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের উপরা যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা প্রমাণ করে, সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল এই পরিস্থিতির জন্য দায়ী বলেও মনে করেন তিনি। দ্রুত এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাজু।

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গন্ধ ছড়ানো রোধে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৬,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit