শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘আমাদের এক্স ফ্যাক্টর’, হাসানকে নিয়ে কেন্ট সতীর্থের উচ্ছ্বাস সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান রাঙামাটিতে ডাকাতি, ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার-১০ দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের কম দামে পণ্য সরবরাহ ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার ইসরাইলকে বয়কট করা বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘দুর্নীতির বিরুদ্ধে-রুখে দাঁড়াও একসাথে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বারোমারী কম্পেশন মিলনায়তনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ:সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে, আলোচনা করেন, বারোমারী কম্পেশনের ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।

আলোচনা সভায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় দুর্নীতিবিরোধী কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সমন্বিত ও কার্যকরভাবে এসব কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেন।

সাংবাদিক তোবারক হোসেন বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শুধু আলোচনা নয়, বাস্তবভিত্তিক কার্যক্রম আরও বাড়াতে হবে। নিজ নিজ এলাকায় জনসচেতনতা সৃষ্টি, নাগরিকদের সরকারি সেবা গ্রহণে সহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শহীদুল ইসলাম বলেন, “দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু সরকারি প্রতিষ্ঠান বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারলেই দুর্নীতি কমে আসবে।

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি এবং প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করতে হবে। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit