মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

রাঙামাটিতে ডাকাতি, ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার-১০

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, ধর্ষণ, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে একজনকে ডাকাতি সংগঠনের অভিযোগে এবং একজনকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি হলেন আহাম্মেদ সফি (৪৪)। তিনি রাঙামাটি কোতয়ালী থানার বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার বাসিন্দা। ধর্ষণ মামলায় গ্রেপ্তার মুহাম্মদ ইউসুফ আলী (২৬)। তিনি হবিগঞ্জের চুনারুঘাটের শেখেরগাঁও এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া মাদক কারবারের অভিযোগে শাহাবু্উদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মো. সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) এবং মো. খোকন খান (২৫)কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মাদক সেবনের অভিযোগে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit