শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘আমাদের এক্স ফ্যাক্টর’, হাসানকে নিয়ে কেন্ট সতীর্থের উচ্ছ্বাস সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান রাঙামাটিতে ডাকাতি, ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার-১০ দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের কম দামে পণ্য সরবরাহ ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার ইসরাইলকে বয়কট করা বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

বরেন্দ্রে পানির ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা প্রতিমন্ত্রীর

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যাবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় তা ততই ইতিবাচক ভূমিকা রাখবে।

শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে অংশগ্রহণমূলক ওয়ার্ড বিপন্নতা বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইএসডিও যৌথভাবে এ সভার আয়োজন করে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যায়, পরিবেশের জন্য ততই ভালো হবে। আমাদের আশপাশে থাকা পুকুর, জলাশয় এবং বৃষ্টির পানিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এতে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এর সঙ্গে সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণও জরুরি। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং স্থানীয়ভাবে যে পানির উৎসগুলো রয়েছে, সেগুলোর সংরক্ষণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবেশ দূষণের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিকের পাশাপাশি মাইক্রোপ্লাস্টিকও পরিবেশের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। এসব দূষণ নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে হবে। ইটভাটার ধোঁয়ার কারণে পরিবেশ দূষণের বিষয়টিও তুলে ধরেন পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও দূষিত বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এর প্রভাবে ক্যান্সারসহ বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি বাড়ছে।
তবে উন্নয়ন কর্মকাণ্ডে ইটের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের জন্য ইটের প্রয়োজন আছে। কিন্তু এমনভাবে ইটভাটা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে ইট উৎপাদন করা গেলেও পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। তিনি আরও বলেন, প্রচলিত ইটের পাশাপাশি ব্লকসহ পরিবেশবান্ধব বিকল্প নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়েও সরকার পরিকল্পনা করছে। পরিবেশ রক্ষা ও উন্নয়ন—দুটোর মধ্যে সমন্বয় করেই এগিয়ে যেতে হবে।
দেশের প্রত্যন্ত জনপদের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রতিটি এলাকার মৌলিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সরকার কাজ করছে। কোনো জনপদকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। জনপদের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে। সরকার এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কোনো জনপদ পিছিয়ে থাকবে না। দেশের সর্বত্র সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।
বরেন্দ্র অঞ্চলের মানুষের পানির সংকটের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির চাহিদা পূরণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষিকাজের পাশাপাশি গৃহস্থালি কাজেও বিপুল পরিমাণ পানি প্রয়োজন হয়। বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপপ্রবাহ ও খরার কারণে পানির চাহিদা আরও বেড়ে যায়। সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ ও সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও এনজিওকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরে পানিহারা গ্রামের জাবঠাপাড়ায় টেকসই জ্বালানি ও জলবায়ু সহনশীল বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন তিনি। পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।
মতবিনিময় সভায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন, ইএসডিও ইনচার্জ কলি ইয়াসমিনসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইএসডিওর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit