সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরুবা খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান। তিনি ‘পাগল মন’ গানের জন্য ব্যাপক পরিচিত।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য এবং নিজস্ব চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

দিলরুবা খান বলেন, ‘দলের যেসব সদস্য অনেক ত্যাগী, দল যাদের যোগ্য মনে করবে, তাদেরই যেন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সরকারে থেকে এই কাজগুলো বড় পরিসরে করা সম্ভব-এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘আজ মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে মনে হয়েছে, আমি হয়তো বিগত সরকারের আমলে বিএনপি করায় বেতার-টেলিভিশনে ব্ল্যাকলিস্টেড ছিলাম। তবে আমার চেয়েও অনেক ত্যাগী কর্মী এই দলে রয়েছে।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৬,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit