সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রবিবার (৩০ আগস্ট) বিকেলে পার্ক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। 

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, অ্যারিজোনার ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক এলাকায় যারা হাইকিং বা ব্যাকপ্যাকিং করছিলেন, তাদের সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যান্টম র‍্যাঞ্চ বা ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে থাকার পরিকল্পনা করা ক্যাম্পারদের খোঁজও নেওয়া হচ্ছে।

এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইল এলাকায় আটকে পড়া পর্যটকদের অনুসন্ধানে কাজ করছেন কর্মকর্তারা।

এর আগে রবিবার সকালের দিকে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে জানানো হয়েছিল। সকাল পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ ও লোয়ার নর্থ কাইবাব ট্রেইল এলাকা থেকে ৬২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্যান্টম র‍্যাঞ্চ ও কটনউড ক্যাম্পগ্রাউন্ড থেকে আরও লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন পদচারী সেতুগুলো ধসে পড়েছে। ফলে খালের ওপর দিয়ে হাইকারদের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি পর্যালোচনার সময় কলোরাডো নদীর নির্দিষ্ট কিছু ব্রিজ বন্ধ রাখা হয়েছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আকস্মিক এই বন্যার ফলে ব্রাইট এঞ্জেল ক্যানিয়ন অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা ট্রেইল, সেতু, ইউটিলিটি পরিষেবা, স্থাপনা এবং অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন।

এদিকে পানিতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit