বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে এবার বিবাহিত পুরুষদের জন্য মজার এক সতর্কবার্তা দিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার পরামর্শ সব তারিখ ভুলে গেলেও নিজের বিয়ের তারিখ যেন কোনোভাবেই ভুলে না যান স্বামীরা।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) একটি পর্বে বিবাহিত পুরুষদের নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে এ মন্তব্য করেন বলিউডের ‘শাহেনশাহ’। অমিতাভ বলেন, স্বামীদের উদ্দেশে আমার কিছু বলার আছে, মন দিয়ে শুনুন।

সব তারিখ হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের তারিখ কখনোই ভুলবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি তারিখ। স্ত্রীদের বারবার জিজ্ঞেস করার একটি অভ্যাস আছে তোমার কি মনে আছে, আমাদের বিয়েটা কবে হয়েছিল?

এরপর হাস্যরসের সুরে তিনি আরও বলেন, বিবাহিতরা যদি এই ভুল করে ফেলেন, তাহলে ‘জুতো-চপ্পল উড়ে আসতে পারে’। কেবিসি ১৮-এর একই পর্বে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন, রাতে জয়া বচ্চন কি তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করেন?

জবাবে অমিতাভ জানান, তার কর্মব্যস্ত জীবনের সময়সূচি সম্পর্কে পরিবারের সবাইকে আগে থেকেই অবহিত রাখা হয়। সেই অনুযায়ী পরিবারের নৈশভোজের পরিকল্পনা করা হয়। তিনি বলেন, ঘুম থেকে উঠেই আমি পারিবারিক গ্রুপে হাতজোড় করে “নমস্কার” লিখে একটি মেসেজ পাঠাই। এরপর আমি আমার শুটিংয়ের সময়সূচি জানিয়ে দিই। যেদিন ফিরতে দেরি হয়, সেদিন আগে থেকেই বলে দিই, যাতে কেউ আমার জন্য অপেক্ষা না করে।

অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দীর্ঘদিন ধরেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। তার ব্যারিটোন কণ্ঠে প্রশ্ন, প্রতিযোগীদের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা কিংবা মজার রসিকতা সব মিলিয়ে অনুষ্ঠানটি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ ধরে রেখেছে।

হট সিটে বসা প্রতিযোগীদের সঙ্গে খেলার ফাঁকে ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা ও নানা বিষয়ে গল্পে মেতে ওঠেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। আর এবার সেই আড্ডাতেই নিজের দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে বিবাহিত পুরুষদের দিলেন বিয়ের তারিখ মনে রাখার বিশেষ পরামর্শ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit