সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও সোশ্যাল মিডিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের চারজন কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত কথিত দুর্নীতি ও অনিয়ম-সংক্রান্ত সংবাদের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।

প্রকাশিত অভিযোগসমূহের সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ৩ (তিন) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে উক্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে।

রোববার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতে সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছে এবং কোনো অবস্থাতেই কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত অনিয়মের দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit