শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যার যার ধর্ম, সে নির্বিঘ্নে পালন করবে। যদিও পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না। যেহেতু আমরা নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিই, তার মানে আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কামুক্ত পরিবেশে সবাই ধর্মীয় উৎসব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার দাওয়াত এবং শুভেচ্ছা বিনিময়ের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা। নাহিদ বলেন, রাজনৈতিকভাবে এনসিপি সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 
তিনি আরও বলেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। ধর্মীয় ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো ভেদাভেদ থাকবে না। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হলে সে বিষয়ে কথা বলবে এনসিপি। নাহিদ আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো পরিস্থিতি তৈরিতে পার্শ্ববর্তী একটি দেশের গণমাধ্যম এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এছাড়াও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়—এমন ব্যক্তিরা নিশ্চয়ই ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ। একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা আলাদা কেউ নন; তারা এ দেশেরই নাগরিক। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit