বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু কাশ্মীরে মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাব, রাজনৈতিক-ধর্মীয় নেতাদের ক্ষোভ নরসিংদীতে কিশোর অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার দুই জন  এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, স্থগিত করা এসব ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরবর্তীতে গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদের জানিয়ে দেয়া হবে।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে।

এর পাশাপাশি জেদ্দা রুটে নতুন করে আরও ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit