শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ‘বাংলাদেশের মতো নৈরাজ্য’ সৃষ্টি করে কেন্দ্রের ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার অনুসারীরা—এমন অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। খবর দ্যা ইকোনমিক টাইমস-এর। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন। এ সময় তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরার একটি কথিত মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন নেহা বোরা।

ভান্ডারি অভিযোগ করেন, নেহা বোরার বক্তব্য এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ মিছিলে তার উপস্থিতি প্রমাণ করে, ভারতে অস্থিরতা সৃষ্টি করে কেন্দ্রের ক্ষমতায় পরিবর্তন আনার ষড়যন্ত্র করছে কংগ্রেস ও রাহুল গান্ধীর অনুসারীরা। বিজেপির এই মুখপাত্রের দাবি, এক সাক্ষাৎকারে নেহা বোরা বলেছেন, তিনি বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত এবং বাংলাদেশে যা ঘটেছে, তা ভারতেও হওয়া উচিত।

ভান্ডারি বলেন, ‘এগুলো নেহা বোরার কথা হলেও রাহুল গান্ধীরই মতামত।’ তিনি আরও অভিযোগ করেন, ভারতে বাংলাদেশের মতো জেন-জি আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে। এর মূল লক্ষ্য হলো ‘ক্ষমতার পরিবর্তন’। ভান্ডারির ভাষ্য, এটি রাজনৈতিক প্রতিরোধ নয়; বরং নৈরাজ্যপূর্ণ মিছিল ও বিদ্রোহ। তার দাবি, রাহুল গান্ধীর লক্ষ্য গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানো নয়, বরং নৈরাজ্যকে বৈধতা দেওয়া। এর মাধ্যমে ভারতের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজেপির এই নেতা আরও বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় ফিরতে ব্যর্থ হওয়ায় তিনি কথিত ষড়যন্ত্রের মাধ্যমে নিজের পরিবারকে আবারও ক্ষমতায় আনতে চাইছেন। তবে বিজেপির এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কংগ্রেস বা নেহা বোরার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit