শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী ছবি তোলা কি জায়েজ? জানুন ইসলামের বিধান ‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই’—বিজেপিকে প্রশান্ত ভূষণ ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা

এনবিআরে পদোন্নতি, সহকারী রাজস্ব কর্মকর্তা হলেন ৫১ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের অধীন বিভিন্ন দপ্তরে কর্মরত ৫১ জন কর্মচারীকে পদোন্নতি দিয়ে ১০ম গ্রেডের ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে কয়েকটি জরুরি শর্তও নির্ধারণ করা হয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৪ শাখা থেকে রোববার (৩০ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডের ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতনক্রমে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পাবেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের গত ৯ আগস্টের স্মারক এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১ আগস্টের স্মারকের ভিত্তিতে এ নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাব-ইনসপেক্টর, সিপাই, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, রেডিও অপারেটর, ক্যাশিয়ার, অফিস সুপারিনটেনডেন্ট, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা রয়েছেন।

তালিকায় প্রথমাংশে যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য- হবিগঞ্জের মোছা. মাজেদা খাতুন, চুয়াডাঙ্গার মো. রিজবাইল হোসেন, ঝিনাইদহের মুহা. বিপ্লব হোসেন, টাঙ্গাইলের মো. জাহাঙ্গীর আলম ও জীবন কুমার চক্রবর্তী, ঝালকাঠির মো. সুমন হাওলাদার, সাতক্ষীরার মো. আব্দুল আলীম, শরীয়তপুরের মুহাম্মদ মামুন হোসেন এবং সিরাজগঞ্জের মো. এনামুল হাসান।

এ ছাড়া পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. আমিনুল হক ও শেখ মো. ফরিদ উদ্দিন, কুমিল্লার মোহাম্মদ আলী, সিলেটের মো. আবু হানিফ সবুজ ও মো. কাউছার আহমদ, রাজবাড়ীর মো. দ্বীন ইসলাম, ভোলার মো. সালমান, ঢাকার মো. আলহেলাল তাজ, সুজিত সরকার, মোসাঃ রোমানা আমিন, মুহাম্মদ আরিফুল হক ফুল, মো. শরিয়াত উল্লাহ ভূঁইয়া, মো. আরিফুর রহমান, মো. মিনহাজুল ইসলাম ও এম. রিয়াদ হোসেন।

অন্যান্য পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- খাগড়াছড়ির সোমেধ তপন চাকমা, চাঁদপুরের মো. স্বপন মজুমদার, মোহাম্মদ মনির হোসেন ও মো. সাজ্জাদুর রহমান, যশোরের মো. সেলিম রেজা, নরসিংদীর মো. মোশারফ হোসেন, জামালপুরের আবদুল্লাহ-আল-মামুন, মসিনুল ইসলাম ও আবদুল্লাহ আল-মামুন, রংপুরের মো. আতিকুজ্জামান ও মো. আবদুল্লাহ-আল-মামুন এবং সিরাজগঞ্জের মো. আমিনুল ইসলাম।

এ তালিকায় আরও রয়েছেন- নারায়ণগঞ্জের রিয়াজুল ইসলাম মোল্লা, গোপালগঞ্জের মো. শফিকুল ইসলাম, নোয়াখালীর মো. সালা উদ্দিন সোহেল, হবিগঞ্জের শিশির দাস, ময়মনসিংহের মো. কামরুল হাসান, রাজশাহীর মো. জুবায়ের ইসলাম, কক্সবাজারের রুবেল দে, কুমিল্লার মো. আরিফুল ইসলাম, শেরপুরের তাহমিনা আক্তার রানী, ঝালকাঠির ফারহানা হোসাইন সুমী, পটুয়াখালীর আবু সালে মো. সোহেল এবং বরিশালের মো. কামরুল ইসলাম।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে কয়েকটি জরুরি শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি অথবা নির্ধারিত যেকোনো প্রতিষ্ঠানে কমপক্ষে তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি যোগদানের তারিখ থেকে এক বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে; প্রয়োজনে এই শিক্ষানবিশকাল দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। শিক্ষানবিশকালে সন্তোষজনক আচরণ ও কর্মসম্পাদন এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চাকরি স্থায়ীকরণ করা হবে।

প্রশিক্ষণ শুরুর পূর্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ৩০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। বন্ডের শর্ত অনুযায়ী, শিক্ষানবিশকাল অথবা প্রশিক্ষণ শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ত্যাগ করলে প্রশিক্ষণকালীন প্রাপ্ত যাবতীয় অর্থ ফেরত দিতে হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত দেশের যেকোনো কাস্টমস ও ভ্যাট-সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্ব পালনে সম্মত থাকতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে এবং তাদের চাকরির অন্যান্য বিষয় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত হবে। 

প্রজ্ঞাপনের অনুলিপি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সদস্য, কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠোনো হয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit