শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : আকাশ থেকে বর্ষার মৌসুমি বায়ু বিদায় নিতেই কমতে শুরু করেছে বৃষ্টির ঝুম ঝুম শব্দ। আর ঠিক এই ফাঁকেই উত্তরে হিমেল হাওয়ার পরশ নিয়ে পা রাখছে শীত। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মতো উত্তরের জেলাগুলোতে এখনই ভোরের বাতাসে হালকা শিরশিরানি অনুভূত হতে শুরু করেছে। এমনকি রাজধানী ঢাকায়ও উত্তরে হাওয়ার আলতো ছোঁয়া মিলছে। তবে ঢাকাবাসীকে শীতের আসল রূপ দেখতে আর পূর্ণ আমেজ পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

শুক্রবার (১৬ অক্টোবর) এমন তথ্য দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে। এ আবহাওয়াবিদের মতে, নভেম্বরের মাঝামাঝি বা হেমন্তের প্রান্তিক পর্যায়ে হালকা হালকা শীত অনুভূত হতে পারে।

তবে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পরবে। এছাড়াও এবার এল নিনোর প্রভাবে শীতের অনুভূতি কম থাকবে। গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit